× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

তেঁতুলিয়া ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ট্রাক চাপায় সাদিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঘাতক ট্রাকে আগুন জ্বালিয়ে দেয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালবাহান হাট নামক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া উপজেলার ২নম্বর তিরনই হাট ইউনিয়নের যোগীগছ এলাকার ইশরাফিল আলমের মেয়ে। এবং শালবাহান দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।জানা যায়, দুপুরে বাড়ি থেকে বাই সাইকেলে নিয়ে তার বাবার জন্য দোকানে ভাত নিয়ে যাচ্ছিল সাদিয়া। সে সময় ভজনপুর থেকে ছেড়ে আসা মাফি-রাফসান (ঢাকা মেট্রো : ১৮-০৭৩১) পরিবহন নামে একটি ট্রাক সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওই ঘাতক ট্রাকে আগুন জ্বালিয়ে দিয়ে সড়কে কাঠের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে এবং চালক কৃষ্ণ কুমার রায়কে (২১) আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘটনার পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশটি উদ্ধার করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম সাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..