× Banner
সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

তৃতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব শেষে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোলঃ তৃতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন সাবেক ছাত্রলীগ নেতা রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট শুভাস সিংহ রায়। এসময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মঙ্গলবার ০৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার সময় তিনি ভারতে তৃতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরেন। তার সফর সঙ্গী হিসাবে ছিলেন শার্শার কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসান। শুভাস সিংহ রায় বলেন গত ৫ ফেব্রুয়ারী হাসিনা ডটার’স এর শুভ উদ্বোধনের মাধ্যেমে শুরু হয় দুই বাংলার চলচিত্র উৎসব। ৫ থেকে ৮ তারিখের দুই বাংলার যৌথ উদ্যেগে চলচিত্র উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, তথ্য সচিব খাজা মিয়া, প্রেস মিনিষ্টার সাংবাদিক সাবান মাহমুদ, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মাদ ইমরান কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান প্রমুখ। অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, পশ্চিমবঙ্গের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী জয়া আহসান, রিয়াজ, মিথিলা সৃজিত সহ দুই বাংলার তারাকারা।
বেনাপোল ন্যোম্যন্স ল্যান্ডে ফুলেল শুভেচ্ছা জানান শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্বিন মন্টু, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, সাবেক ছাত্রনেতা ও যশোর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল, বেনাপোল ৯ নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা, পৌর ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..