× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

৪ সেনা মৃত্যুর পাল্টা তুরস্কের হামলায় মৃত্যু হল ৩৫ জনের

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় ৪ সেনা নিহতের ঘটনার প্রতিশোধে তুরস্কের পাল্টা হামলায় মৃত্যু হল ৩৫ জন সেনার।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, পাল্টা আক্রমণে সিরিয়ার ৩০ থেকে ৩৫ সেনা নিহত হয়েছে।তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সোমবার এক বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ সৈন্য।

এরপরই হামলার জবাব দেয় তুরস্ক। দেশটি জানায়, তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে সিরিয়া সরকারি বাহিনীর লক্ষ্যসমূহ ধ্বংস করেছে। ইউক্রেন যাওয়ার আগে সাংবাদিকদের এরদোয়ান বলেন, ফাইটার জেট ও আর্টিলারি ফায়ার দিয়ে জবাব দিয়েছে আংকারা। এতে ৩০ থেকে ৩৫ জন সিরিয়ার সেনা নিহত হয়েছে। তিনি আরও বলেন, আমাদের সেনারা শহীদ হবে আর আমরা চুপ করে বসে থাকবো তা সম্ভব না।


এ ক্যটাগরির আরো খবর..