× Banner
সর্বশেষ
ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ

তিনটি কোম্পানি শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিলো ১৭ কোটি টাকা

Dutta
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
শ্রমিক কল্যাণ তহবিলে জমা

দেশীয়-আন্তর্জাতিক মিলে তিনিটি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিঃ, বৃটিশ আমেরিকান টোব্যাকো এবং বাংলালিংক তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ১৭ কোটি ৫ লাখ টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।

আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নিকট তিনটি কোম্পানির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরের তাদের কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশের চেক হস্তান্তর করেন।

বৃটিশ আমেরিকান টোব্যাকোর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল তাদের কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৯ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ৫৭৫ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর নিকট হস্তান্তর করেন। আরেক আন্তর্জাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিঃ এর কোম্পানি সচিব রাশেদুল কাইয়ুমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইউনিলিভার কনজুমার কেয়ারের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৭ কোটি ৬৬ লাখ ৫২ হাজার ৭৫৯ ঢাকার দু’টি চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।

এছাড়া মোবাইল কোম্পানি বাংলালিংকের স্টেক হোল্ডার রিলেশনসের প্রধান হাসিনুল কুদ্দুসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশে ২২ লাখ ২৩ হাজার ৯২৯ টাকার চেক প্রতিমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. মোল্লা জালাল উদ্দিন, বৃটিশ আমেরিকান টোব্যাকোর এক্সটার্নাল এফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ, ইউনিলিভার বাংলাদেশ লিঃ এর কর্পোরেট এফেয়ার্সের প্রধান শামীমা আখতার, ইউনিলিভার কনজুমার কোয়ার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মিনহাজসহ শ্রম মন্ত্রণালয় এবং কোম্পানি তিনটির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..