× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

নিজস্ব প্রতিবেদক

তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২৬
তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ - কৃষিমন্ত্রী

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও অনেক ক্ষেত্রে আমদানিনির্ভরতা রয়েছে। তবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (১৫ জুন) রাজধানীতে স্মার্ট কৃষিতে সরকারি বিনিয়োগ বিষয়ক বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকের কাছে চাহিদার সঠিক তথ্য না পৌঁছানোর কারণে অনেক সময় তারা ন্যায্য দাম পান না। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে।

তিনি আরও বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ডস্টোরেজ স্থাপন করা হবে। এতে ১৫ থেকে ২০ জন কৃষক একসঙ্গে তাদের পণ্য সংরক্ষণ করতে পারবেন।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষের অর্থনীতি কৃষিনির্ভর হওয়ায় এ খাতকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি।


এ ক্যটাগরির আরো খবর..