× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

তিন নারী রুখে দিলেন ব্যাংক ডাকাতি

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির শক্তিগড়ে একটি বেসরকারি ব্যাংকে ব্যাংক ডাকাতি করে পালানোকালে একদল নারী গ্রাহক রুখে দাঁড়ানোয় টাকার ব্যাগ ফেলে পালাতে বাধ্য হল সশস্ত্র ডাকাতরা।  শেষ পর্যন্ত ডাকাত দলের ৩ জন ধরা পড়ে পুলিশের হাতে।

ব্যাংকটি ছিল শক্তিগড়ের একটি গলির তিনতলা বাড়িতে। ব্যাংকের সামনে নারী ঋণ গ্রাহকদের ভিড় ছিল। এমন একটি পরিস্থিতিতেই দুপুরে ব্যাংকের দুই কর্মকর্তা শিলিগুড়ি স্টেশন শাখা থেকে প্রায় ৫ লক্ষ রুপি নিয়ে শক্তিগড় শাখায় পৌঁছান। এ সময়ই হামলে পড়ে ডাকাতরা। সংখ্যায় পাঁচজন। ছিনিয়ে নেয় টাকার ব্যাগ।

ব্যাংকের দুই কর্মকর্তার ডাক-চিৎকারে ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা নারীরা প্রতিরোধ গড়ে তোলে। সুলেখা বৈদ্য নামে এক নারী দুষ্কৃতীকে জাপটে ধরে। পাশে থাকা মঞ্জুপাল দেব এবং কল্পনা মন্ডলও ঝাপিয়ে পড়ে। বেশকিছুক্ষণ ধস্তাধস্তিও চলে। একপর্যায়ে রিভলবার ব্যাবহার করে টাকার ব্যাগ ফেলেই অপেক্ষমান গাড়িতে করে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, ঘটনার পরেই চারদিকে তল্লাশি শুরু হয়। বিকেল তিনটে নাগাদ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা


এ ক্যটাগরির আরো খবর..