× Banner
সর্বশেষ
আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ

তালায় ১১ ইউনিয়নের ১৩২ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধিঃ তালা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬- এ নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ১০টায় ও সকাল ১১টায় দু’ধাপে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্যদের  শপথ অনুষ্ঠান পরিচালনা করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। আলোচ্য শপথ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক নিশ্চিন্ত্য কুমার পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইউএনডিপি’র খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর সিনিয়র সহকারী সচিব মোঃ গিয়াস উদ্দীন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তথা- ইউপি নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকাশ, তালা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে কুমিরা ইউপি ব্যাতীত দু’ধাপের এই শপথ অনুষ্ঠানে সকাল ১০টায় প্রথম ধাপে তালা সদর, ইসলামকাটি, খলিলনগর, মাগুরা, খেশরা ও জালালপুর আলোচ্য ৬ ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য ও সকাল ১১টায় দ্বিতীয় ধাপে ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, তেঁতুলিয়া ও খলিশখালী এই ৫ ইউনিয়নের ৬০ জন ইউপি সদস্য সমন্বয়ে মোট ১৩২ জন জনপ্রতিনিধি এই শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউপি নির্বাচনে নির্বাচনকালীন কুমিরা ইউনিয়নে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির কারনে ভোট গ্রহণ স্থগিত থাকায় সংশ্লিষ্ট ইউপি’র শপথ অনুষ্ঠিত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..