× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

তালার খেরসায় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে একজন গুরুতর আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) পাটকেলঘাটা প্রতিনিধি :তালার খেরসা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নমিতা ব্যানাজী (২৫) গুরুতর আহত হয়ে বর্তমানে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে কর্তব্যরত ডাক্তার জানায়।
ঘটনার বিবরণে জানা যায়, খেরসা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্যের নির্বাচনকে কেন্দ্র করে মেম্বর প্রার্থীর নিমাই ও তার কর্মী সমর্থকরা বিরোধী প্রার্থী তালা প্রতীকের প্রার্থী নিতাই বাছাড় ও তার কর্মী সমর্থকদের মধ্যে সাথে বিরোধ চলে আসছিল।

নির্বাচনে মোরগ প্রতীকের নিমাই বিজয়ী হলে গতকাল দুপুর ১২ টায় অতর্কিতভাবে প্রতিদ্বন্দী প্রার্থী নিতাই বাছাড় ও তার কর্মী সমর্থদের উপর ঝাঁপিয়ে পড়ে।

এসময় নিমাই মেম্বরের পক্ষে প্রদীপ সরকার, নিমাই সানা, কামনাশীষ মন্ডল, বিশ্বদেব, অম্বিক সহ বিরোধী পক্ষের কার্তিক ব্যানার্জীর স্ত্রী নমিতা ব্যানার্জী, ষষ্ঠী, গোবিন্দ মন্ডল, কার্তিক ব্যানাজী অর্জুন, লতা, আদিত্য ব্যানাজীর উপর চড়াও হয়ে মারপিট করে।

এসময় নমিতা ব্যানার্জী মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় নমিতা ব্যানার্জীকে তালা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ডাক্তার ফেরত দিলে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

কর্তব্যরত ডাক্তার নমিতার মাথায় ৫ টি সেলাই দেয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ ঘটনায় এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..