× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

তালার কুমিরা ইউনিয়নের মেম্বর প্রার্থী শেখ নিজামউদ্দীনের গণসংযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:তালার ৪ নং কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী শেখ নিজামউদ্দীন দিন-রাত ভোটারদের মন জয় করতে অবিরামহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

পাড়া মহল্লায় দুস্থ, অসহায় মানুষের খোঁজখবর নেওয়া সহ প্রতিনিয়ত তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চলেছেন। পাশাপাশি ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা সমাধান সহ রাস্তাঘাট উন্নয়নের আশ্বাস দিয়ে যাচ্ছেন।

আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী সাবেক কুমিরা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন আগামী নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হতে শতভাগ আশাবাদী।

তিনি এ প্রতিনিধিকে জানান, দীর্ঘ আওয়ামী রাজনীতির জীবনে ইউনিয়ন বাসীকে সম্মান, ভালোবাসা দিয়ে এসেছি। জানা মতে কেউ আমার দ্বারা কষ্ট পায়নি।

আমি ইউপি মেম্বর নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর নানান সমস্যা সমাধান করতে দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ। ওয়ার্ডের অসহায়, গরীব গোছের মানুষগুলো তাদের ন্যায্য অধিকার হতে আজও বঞ্চিত। নির্বাচিত হয়ে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাব। আল্লাহপাকের অশেষ রহমতে আমি নিশ্চয় এ বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবো। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..