এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:তালার ৪ নং কুমিরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পল্লীবিদ্যুতের প্রথম শ্রেণীর ঠিকাদার আলহাজ্ব শেখ মোঃ শাহাবাজ আলী আনারস প্রতীক নিয়ে ইউনিয়ন ব্যাপী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
কুমিরা ইউনিয়নের কৃতি সন্তান সুমিষ্টভাষী, সৎ, যোগ্য, চরিত্রবান চেয়ারম্যান প্রার্থী শেখ শাহাবাজ আলী ইতোমধ্যেই গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে কুমিরা ইউনিয়ন বাসীর উন্নয়নের রুপকার হতে বদ্ধ পরিকর
।
মঙ্গলবার তার নিজ ইউনিয়ন কুমিরা বাজারের সকল ব্যবসায়ী, আগত ইউনিয়নবাসীর সাথে কুশল বিনিময় করেন। তিনি সকলের সুখ-দুঃখের খবর গ্রহণ সহ আনারস প্রতীক চিহ্নে ভোট দিয়ে কুমিরা ইউনিয়ন বাসীকে খেদমত করার জন্য ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি বলেন, মানুষের ভালোবাসার টানেই আমি প্রার্থী হয়েছি। মহান রাব্বুল আলামীনের ইচ্ছায় কুমিরা ইউনিয়ন বাসীর দোয়া আর ঐকান্তিক প্রচেষ্টায় এ বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হব। গণসংযোগকালে শাহাবাজ আলীর সাথে কুমিরা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, কর্মী সমার্থকদের আনারস প্রতীক নিয়ে লিফলেট বিতরণ করতে দেখা যায়।