তালা উপজেলা মৎস্যজীবী দলের কমিটি গঠন

এস. এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  বাংলাদেশ জাতীয়তাবাদী সাতক্ষীরা জেলার তালা উপজেলায় মৎস্যজীবী দলের নব গঠিত কমিটির সভাপতি সামরুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছে।

সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সভাপতি সরদার সালাউদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মাহামুদুল হক স্বাক্ষরিত তালা উপজেলা মৎস্যজীবী দলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেন। ঐ কমিটিতে সভাপতি পদে শেখ সামরুল ইসলাম মিলন, সিনিয়র সহ সভাপতি শেখ সিরাজ হোসেন, সহ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান, সহ যুগ্ন সম্পাদক বাবর আলী সরদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি। এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।