× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

তারেকের বিরুদ্ধে সমন জারি

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

কুড়িগ্রাম প্রতিনিধি: তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি সরকার ও দুদকের গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এর আগে এই মামলায় আদালত তারেককে খালাস দিয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কুড়িগ্রাম প্রেস ক্লাবে তাৎক্ষণিকভাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে দাবি করে এর নিন্দা জানান তিনি।

রিজভী ব্রাহ্মণবাড়িয়ায় কওমি মাদ্রাসার ছাত্রদের আন্দোলনে সন্ত্রাসীদের হামলা এবং শিক্ষার্থী হাফেজ মাসুদুর রহমানকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।

মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মুদ্রা পাচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দেন। সেই সঙ্গে সমনের বিষয়টি জানিয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন আদালত।

রুহুল কবির রিজভী সোমবার রাতে রংপুর থেকে কুড়িগ্রামে সর্দারপাড়ায় তার নিজ বাড়িতে আসেন। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের পর তিনি ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম ছেড়ে যান।


এ ক্যটাগরির আরো খবর..