× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের সুযোগ থাকছে না

admin
হালনাগাদ: রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচন খুব কাছে চলে আসায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খুব একটা সুযোগ থাকছে না। আগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন ধরা হচ্ছে। বললেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রোববার রাজধানীর নির্বাচন ভবনে আরপিও সংশোধন নিয়ে ইসির ৩৫তম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি ইভিএম ব্যবহারের বিষয়েও আলোচনা শুরু হয়েছে। আরও কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত হবে কোন কোন ধারা পরিবর্তন আনা হবে। ১৯৭২ সংশোধন নিয়ে আলোচনা শুরু করেছে ইসি। তবে কোন কোন ধারায় পরিবর্তন আসছে তা এখনো বলা যাচ্ছে না। আর আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়েও আলোচনার চেষ্টা চলছে।

কেএম নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশনে আলোচনার পর প্রস্তাবিত ধারাগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় সবকিছু ঠিক করে সংসদে পাঠাবে। এরপর তা সংসদে পাস হবে। তবে আসন্ন সংসদ অধিবেশনে প্রস্তাবগুলো পাঠানো সম্ভব হবে কি-না নিশ্চিত করা যাচ্ছে না। ৩০ আগস্ট আরপিও নিয়ে পরবর্তী বৈঠক হবে।

জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান যুক্ত করতে আরপিও সংস্কারের জন্য নতুন করে উদ্যোগ নিয়েছে কমিশন। বৈঠকে আরপিও সংশোধন অনুমোদন পেলে তা আইনমন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা মন্ত্রিসভার অনুমোদন শেষে সংসদের আসন্ন অধিবেশনে উপস্থাপন করা হবে।

সংসদের ২২তম অধিবেশন বসছে আগামী ৯ সেপ্টেম্বর। বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে আগামী বছরের ২৮ জানুয়ারি। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের শেষে একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..