× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

তামিমের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ খেলবে টাইগাররা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
tamim iqbal khan

ভবিষ্যতের বিবেচনায় ২০২০ সালের মার্চে আচমকাই টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবাল খানকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়কত্বের সূচনা করা তামিম তখনও জানতো না ঠিক কতদিন এই দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

দায়িত্ব পেয়ে বাংলাদেশের ওয়ানডে দল নিয়ে বেশ দারুণ গতিতে আগাতে থাকেন তামিম। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতিয়ে ইতিহাসেরও জন্ম দেন এই টাইগার অধিনায়ক। ইতোমধ্যে তামিমের নেতৃত্বে ২৭ ওয়ানডে খেলে ১৫টিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তামিমের এমন সাফল্যের দরুণ এই ওপেনারকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে বিসিবি।

ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, তামিমের নেতৃত্বেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

জালাল ইউনুসের ভাষ্যে, ‘আমরা সাকিব এবং তামিমকে নিয়ে এগোতে চাই। আমরা যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেইনি। তবে আমরা তামিমকে আমাদের পরিকল্পনা নিয়ে জানিয়েছি। সে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবে।

লিটন অবশ্য ওয়ানডেতে ভালো করছে। তবে সে চাইলে সাকিবের অনুপস্থিতিতে টেস্টের দায়িত্ব নিতে পারে। সে এই ফরম্যাটের সহ-অধিনায়ক হিসেবে আছে। সে নিজেকে প্রমাণ করেছে। আমাদের চোখে মেহেদী মিরাজ ভবিষ্যৎ অধিনায়ক।


এ ক্যটাগরির আরো খবর..