× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ডেস্ক

তদন্তের মুখোমুখি ম্যানসিটি তারকা ওয়াকার

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
wakar

একটি পানশালায়  অশ্লীল আচরণের অভিযোগে  ম্যানচেস্টার সিটি ও ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে সিটি ২-০ গোলে জয় পাওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটেছে।

বুধবার নিরপত্তা ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও ফুটেজ নিজেদের অনলাইনে প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য সান। সেখানে দেখা যায় ম্যানচেস্টার থেকে ১৪ মাইল দক্ষিনে অবস্থিত উইলমসেস্লার একটি বারে ওয়াকার অন্তত দু’বার নিজের প্যান্ট খুলে ফেলেছেন।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়,‘ গত ৮ মার্চ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ঘটনা চেশায়ার পুলিশের নজরে এসেছে। যেটি উইলমসেস্লা এলকায় ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। তদন্ত কাজ প্রাথমিক অবস্থায় রয়েছে। এতে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

এ বিষয়ে কোন রকম মন্তব্য করতে রাজি হয়নি প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। ২০১৭ সালে টটেনহ্যাম থেকে সিটিতে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগের চারটি শিরোপাসহ নয়টি শীর্ষ ট্রফি জয় করেছেন ওযাকার। ৩২ বছর বয়সি এই ডিফেন্ডার ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..