বিশেষ প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি ও তাঁর মা নার্গিস আক্তারের বিরুদ্ধে এবার যৌতুকের মামলা করলেন সেই তরুণী।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিমের আদালতে তিনি এ মামলা করেন। বিচারক রায়হান আহম্মেদ মামলাটি আমলে নিয়ে আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন।
এ তরুণীরই করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গতকাল রোববার আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।আজকের মামলায় ওই তরুণী ২০ লাখ টাকার যৌতুকের দাবির অভিযোগ করেছেন।


