× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

তথ্য ফাঁস নকিয়ার অ্যানড্রয়েড ফোনের

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নকিয়ার অ্যানড্রয়েড ফোন শিগগিরই বাজারে আসতে চলেছে। এবছরই নকিয়া তাদের নতুন দুটি অ্যানড্রয়েড স্মার্টফোন বাজারে আনবে। ফোন দুইটি হবে ফ্ল্যাগশিপ মডেল৷

নকিয়া নামের এই ফোন তৈরি করবে এইচএমডি গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান। আগামী ১০ বছর নকিয়া ব্র্যান্ডের অধীনে ফোন তৈরির অনুমোদন পেয়েছে ওই সংস্থাটি৷

গিজমো চায়না জানিয়েছে, নয়া মডেল দু’টির স্ক্রিন সাইজ হবে ৫.২ ও ৫.৫ ইঞ্চির৷ ডিসপ্লে হবে ওএলইডি ও কোয়াড এইচ ডি রেজুলিউশনের৷ নকিয়া স্মার্টফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপ সেট, সঙ্গে অ্যানড্রয়েট  এন বা অ্যানড্রয়েড নুগাট আপডেট৷ সেই সঙ্গে ২২.৬ এমপি প্রাইমারি ক্যামেরা৷

তবে সবচেয়ে বড় যে তথ্যটি চলতি সপ্তাহে টুইটারে ফাঁস হয়ে গিয়েছে, সেটি হল এই মডেল দু’টির আনুমানিক দাম৷ সূত্রের খবর, নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম হতে পারে ৩০০০ ইয়েন৷


এ ক্যটাগরির আরো খবর..