× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

ঢামেকে স্থানান্তর ছাদ থেকে ফেলে দেওয়া সেই শিশুকে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বেইলি রোডের একটি ভবনের ছয়তলা থেকে ফেলে দেওয়া সেই শিশুকে আদ-দ্বীন হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে রমনা থানার এসআই হুমায়ুন ওই শিশুকে ঢামেকে নিয়ে আসেন। শিশুটিকে ভর্তির পর ২১১ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।

এসআই হুমায়ুন জানান, আদ-দ্বীন হাসপাতালে নবজাতক শিশুটিকে য্থাসাধ্য চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়েছে। শিশুটি প্রাণে রক্ষা পেলেও বাম পা ভেঙে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হয়েছে।

এদিকে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ থাকলেও তার বাম পা ভাঙা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শিশুটির চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। অর্থপেডিক্স ডাক্তারদের সমন্বয়ে এ বোর্ড গঠিত হবে। শিশুটির বর্তমানে আড়াই কেজি ওজন আছে। তাকে মায়ের দুধ দেওয়া হবে কি না, সে সিদ্ধান্তও নেওয়া হবে।

প্রসঙ্গত ১ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনের ছয়তলা থেকে জন্মের পরপরই ওই নবজাতককে ফেলে দেন মা বিউটি আক্তার। তিনি ওই বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। দুলাভাইয়ের সঙ্গে বিউটির অবৈধ সম্পর্কের ফলে জন্ম হয় শিশুটির।


এ ক্যটাগরির আরো খবর..