× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ঢাবির সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর)  বেলা ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা  ছিলো। তবে শেষ মুহুর্তে এসে তা স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মুহাম্মাদ আব্দুল মঈন গণমাধ্যমকে বলেন, পরীক্ষা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা আইনিভাবে বিষয়টা দেখব। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজ সকালে আমি বিস্তারিত জেনেছি এবং ডিনকে বলেছি, নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আপনারা পরীক্ষা নিতে পারবেন না।

জানা যায়, বেলা ১১টায় রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শেষ মুহুর্তে এসে পরীক্ষা আর হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..