× Banner
সর্বশেষ
পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক

ঢাবির ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী অমিতের মৃত্যু জগন্নাথ হলে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
ঢাবির ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে অমিত সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাবির ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অমিত যশোর সদর উপজেলার বালিয়াঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে।

হাসপাতালে অমিতের রুমমেট সজিব মিত্র জানান, জগন্নাথ হলের ৪ হাজার ১১ নম্বর রুমে থাকেন তারা। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টা পর্যন্ত মোবাইলে ফোন চালাচ্ছিলেন অমিত। এরপর ঘুমিয়ে পড়েন। আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাকে ঘুমাতে দেখা যায়। তখন তাকে ডাকলে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে অন্যান্য রুমমেটদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাহাবউদ্দিন জানান, অমিতের রুমমেটের কাছ থেকে জানা গেছে, রাতে ঘুমিয়ে ছিল অমিত, সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে হাসপাতালে নিয়ে আসেন তারা। ওই শিক্ষার্থীর স্বজনরা কেউ হাসপাতালে নেই। স্বজনরা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..