× Banner
সর্বশেষ
সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী হামলায় আহত গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানবমীর বিহিত পূজা ও আরতি প্রতিযোগিতা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

আজ শারদীয় দুর্গোৎসবের চতুর্থদিন মহানবমী সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানবমীর বিহিত পূজা ও রাতে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ ঢাকেশ্বর জাতীয় মন্দির পরিদর্শনে আসেন ও ভক্তদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক শুকুর আলী, রেজিস্টার জেনারেল ড. জাকির হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জনাব শাহরিয়ার কবিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।

আগামিকাল ১৯ অক্টোবর শুক্রবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯.৫৭ মিনিটের মধ্যে বিজয়া দশমির বিহিত পূজা, সকাল ৯.০০টায় রক্তদান কর্মসূচি, বিকেল ৩টায় বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রক্তদান কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।

দেশবাসীকে বিজয়া শুভেচ্ছা
আগামীকাল ১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার শারদীয় দুর্গোৎসবের শেষদিন বিজয়া দশমী। শুভ বিজয়া! বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন ম-ল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বাণীতে নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..