× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

পিআইডি

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের শোক বইয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য স্বাক্ষর প্রধানমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
ব্রিটিশ হাইকমিশনের শোক বই

সদ্যপ্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক প্রকাশ করতে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রবার্ট চ্যাটারটন ডিকসন দুটি ছবি সংযুক্ত করে দেওয়া এক টুইটার পোস্টে এ তথ্য জানান।

টুইট বার্তায় ব্রিটিশ হাইকমিশনার লেখেন, ‌‘মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক বই স্বাক্ষরের জন্য আসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রানির জ্ঞান, প্রজ্ঞা এবং মহামান্যের সঙ্গে তার ও তার বাবার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বহু বৈঠকের কথা স্মরণ করেছেন।’

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৬ বয়সে মৃত্যু হয়। তার শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠান সামনে রেখে ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..