× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

পিআইডি

ঢাকায় বন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ করা হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ মে, ২০২৫
বৃক্ষরোপণ করা হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ একদিনে দূর করা সম্ভব নয়। আমাদের মানষিকতা ও জীবনযাপনে পরিবর্তন করতে পারলে নির্মল ভবিষ্যত নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও জানান, খিলগাঁও এর কোথায়ও সবুজায়নের সুযোগ থাকলে বন অধিদপ্তররে উদ্যোগে সেখানে গাছ লাগানো হবে।

বুধবার, ২৮ মে, সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ক্লিন এয়ার ম্যুরাল পেইন্টিং ইন ঢাকা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের নিজ হাতে আঁকা দেয়ালচিত্র দেখে উপদেষ্টা বলেন, এই চিত্রগুলোর বার্তা অত্যন্ত স্পষ্ট ও সঠিক। তোমরা যেভাবে অংশ নিয়েছ, তাতেই আজকের বাংলাদেশ বদলের সম্ভাবনা দেখি। আমি বিশ্বাস করি, তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ।

তিনি আরও বলেন, আমাদের ভুল শুধরে নতুন বাংলাদেশ গড়তে হলে তোমাদেরই নেতৃত্ব নিতে হবে। আমরা যেমনভাবে চলেছি, তাতে বাতাস এক নম্বর দূষিতই থাকবে। কিন্তু আজ তোমাদের চিত্রে আমরা নতুন আশার আলো দেখি—ঢাকার বাতাস শীর্ষ দূষণের তালিকা থেকে একদিন বেরিয়ে আসবেই।

উপদেষ্টা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, নিজ এলাকায় যেখানেই অসঙ্গতি দেখবে, সেখানে নিজে উদ্যোগ নাও। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। জনগণের চাপ থাকলেই সরকারের কাজ কার্যকর হয়। জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের বিরুদ্ধে এই লড়াইয়ে তোমাদের সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এস মার্টিন, বিশ্বব্যাংকের উন সু, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রঞ্জন কুমার রায়, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে নীল আকাশ, সবুজায়ন, স্বচ্ছ বাতাস ও জলবায়ু ন্যায়ের বার্তা তুলে ধরে দেয়ালচিত্র প্রদর্শন করে।

এর পরে উপদেষ্টা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত “রাউন্ডটেবিল অন প্রোটেকটিং ঢাকার রিভার্স অ্যান্ড ক্যানালস ফ্রম প্লাস্টিক ওয়েস্ট থ্রু সার্কুলার ইকোনমি আন্ডার দ্য থিম সেভ ক্যানালস, সেভ সিটি” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি এসময় প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে ব্যক্তিগত জীবনে প্লাস্টিক ও পলিথিন পরিহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..