× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর – মির্জা ফখরুল কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ স্বজনপ্রীতি নয় স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী দেশে আবারও ভূমিকম্প,উৎপত্তি সাতক্ষীরায় দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৪ মাত্রা ভূমিকম্প অনুভূত দুর্নীতি কমাতে দেশজুড়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে – ভূমিমন্ত্রী পেশাগত মানদণ্ড বজায় রেখে স্বাধীনভাবে কাজ করবে গণমাধ্যম -তথ্যমন্ত্রী ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ। তি‌নি বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী।

আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে হওয়া সাক্ষা‌তে এ কথা জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নি‌য়ে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তি‌নি ঢাকায় আসতে চান।

তি‌নি আরও ব‌লেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। পাশাপাশি তি‌নি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা ক‌রেন।

সাক্ষা‌তের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেখানে উপ‌স্থিত ছি‌লেন।


এ ক্যটাগরির আরো খবর..