× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন শনিবার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের চতুর্থ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিদ্যমান দুটি ধারার বাইরে নতুন ধারার ‘প্রগতি পরিষদ’ এই নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রগতি পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাবেক সিনেট সদস্য অধ্যাপক কে এ এম সাদউদ্দীন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম (এম এম আকাশ), নটরডে কলেজের সাবেক শিক্ষক ও সাবেক সিনেট সদস্য আফরোজান নাহার (এ এন রাশেদা), সরকারি কলেজের সাবেক শিক্ষক ও সাবেক সিনেট সদস্য অধ্যাপক বদিউর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম, সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক এম এ আজিজ মিয়া, সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংগঠক আবু কাউসার মো. মাহবুবাল আলম, সাবেক ছাত্রনেতা ড. নিতাই কান্তি দাস, সাবেক ব্যাংকার গোপাল চন্দ্র গুহ রায়, সাবেক ছাত্রনেতা বিমল মজুমদার, অ্যাড. মোহাম্মদ আবু তাহের, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম খান (রুবেল খান), সাবেক ছাত্রনেতা মো. আমিনুর রহমান, চলচ্চিত্র সংসদ কর্মী শান্তনু দে।

প্রগতি পরিষদের অন্যতম প্রার্থী অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম (এম এম আকাশ) বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শততম বার্ষিকীর প্রাক্কালে দাঁড়িয়ে আছি। তৎকালীন পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশের মানুষের মননের প্রতীক হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশে-বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচিত হয়ে উঠেছিল প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে। একবিংশ শতাব্দীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থানে যাওয়া উচিত ছিল কেবলমাত্র ক্ষমতাসীনদের বশংবদ হয়ে তাদের নির্দেশমান্য করে তাদের ইচ্ছানুসারে পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তার গৌরব হারিয়ে ফেলেছে।

গত ৪৬ বছর ধরে দেশের দুটি বৃহৎ দলের অনুসারীরা বিশ্ববিদ্যালয় পরিচালনায় ছিল। গত ২৭ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃত গৌরব পুনরুদ্ধারের সংকল্প নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রধান সংস্থা ‘সিনেট’-এ বিভিন্ন পেশায় নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা ‘প্রগতি পরিষদ’ নামে এ নির্বাচনে অবতীর্ণ হয়েছি।
আমরা ‘প্রগতি পরিষদ’-এর প্রার্থীদের ভোট দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েটদের আহ্বান জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..