× Banner

ডেস্ক

ডোনাল্ড লু’র চিঠির জবাবে সংলাপের যথেষ্ট সময় নেই জানিয়েছে আওয়ামী লীগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
সংলাপের যথেষ্ট সময় নেই

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যে চিঠি দিয়েছেন তার জবাবে অর্থপূর্ণ সংলাপ করার জন্য যথেষ্ট সময় নেই জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত আ্যকটিং ডেপুটি চিফ অব মিশন মি. আর্টুরো হাইন্সর কাছে চিঠি হস্তান্তর করেন।

কাদে‌রের কাছে পৌঁছে দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে বেলা ১১টার দিকে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, সেটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করার কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ ছাড়াও বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন ডোনাল্ড লু। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।

এই চিঠি নিয়ে বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি পৌঁছে দেন তিনি। এর আগে বিএনপি এবং জাতীয় পার্টিকে চিঠি পৌঁছে দেন পিটার হাস।

এর আগে, বৃহস্পতিবার ডোনাল্ড লু এর চিঠির জবাব দেয় বিএনপি। চিঠিতে লু-কে জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংলাপ নিয়ে তার দলের কোনো আপত্তি নেই। তবে সংলাপের জন্য অনুকূল পরিবেশ রয়েছে কিনা সে ব্যাপারে প্রশ্ন তুলে রিজভী বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির হাজারো নেতাকর্মী এখন কারাবন্দি রয়েছেন।

এদিকে গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি (রোববার) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..