× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে নার্সের অবহেলায় ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধুর মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
হাসপাতালের জরুরি সেবা

বরিশালের গৌরনদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত ফিরোজা উপজেলার হাপানিয়া গ্রামের আল আমিন কবিরাজের স্ত্রী। নার্সদের অবহেলার জন্য রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক ও রোগীর স্বজনরা।

নিহতের স্বজনরা জানান, রোববার সকাল এগারটার দিকে জ্বরের উপসর্গ নিয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় ফিরোজাকে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। ওইদিন রাত দশটার দিকে ফিরোজার শারিরিক অবস্থার অবনতি ঘটলে দায়িত্বরত নার্সদের রোগীর অবস্থা পর্যবেক্ষনের জন্য অনুরোধ করা হয়। কিন্তু কোন নার্সই রোগীর কাছে আসেনি। পরবর্তীতে রাত পৌনে এগারটার দিকে একপর্যায়ে অবহেলায় মারা যায় ফিরোজা।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. টিপু সুলতান বলেন, নার্সদের ডেকেও না পাওয়ার বিষয়টি রোগীর স্বজনরা আমার কাছে অভিযোগ করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে অর্ধেক রোগীই ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..