× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেঙ্গু মোকাবিলায় জনগণকেও এগিয়ে আসতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।  ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আজ রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি এর আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। “শুধু সরকারি প্রচেষ্টা নয় জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অনুষ্ঠানে এডিস মশা নিধনে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অতীতে ম্যালেরিয়া বা কলেরার প্রাদুর্ভাব যেভাবে কমে এসেছে তেমনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর প্রকোপও কমে আসবে।

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অভ্ ফ্যাশন এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  পরে মন্ত্রী প্রতিযোগীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..