× Banner
সর্বশেষ
ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

পিআইডি

ডেঙ্গু ঠেকাতে মশা মারার কাজ সারা বছরই করতে হবে” -স্বাস্থ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
বিশ্বে বাংলাদেশ রোল মডেল

গত কয়েক বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্ত রোগী  মৃত্যু অনেক বেশি। আরো চিন্তার কথাঢাকার থেকে এখন ঢাকার বাইরে আক্রান্ত বেশি। এই আক্রান্ত ঠেকাতে হলে মশা জন্মানোর আগেই লার্ভা মারতে হবে। এই লার্ভা মারতে সারা বছরই কাজ করতে হবে এবং যে ওষুধে মশা মরে সেই ওষুধ ব্যবহার করতে হবে।” বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি। 

আজ ৪ সেপ্টেম্বর  দুপুরে  স্বাস্থ্য  মন্ত্রণালয়ের  সভাকক্ষে  চায়নার  সিনোভ্যাক  বায়োটেক  কর্তৃক  ২০ হাজার  ডেঙ্গু  টেস্টিং  কিট  গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত  মৃত্যু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেনপ্রতি বছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগী সংখ্যা বৃদ্ধি পায়।এবছর অধিক হারে বাড়ছে। এজন্য আমাদের একযোগে এক হয়ে কাজ করতে হবে। করোনা যেভাবে আমরা মোকাবিলা করেছিসেভাবে কোন রকম ভেদাভেদ না রেখেকাউকে দোষারোপ না করেসকলে মিলে একসাথে ডেঙ্গু কমাতে কাজ করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডেঙ্গু রোগ চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। এখন পর্যন্ত রোগীর তুলনায় বেড সংখ্যা বেশি প্রস্তুত রয়েছে। টেস্টিং কিট এবং স্যালাইনের কোন রকম ঘাটতি নেই। তবেআরো বেশি বেড়ে গেলে তখন সমস্যা হবে। এজন্য এখনই একযোগে সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।

সভায় চীনের সাইনোভ্যাক বায়োটেক থেকে ২০ হাজার ডেঙ্গু টেস্টিং কিট স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন চায়না অ্যাম্বাসির কালচারাল অফিসের প্রথম সচিব Mrs. Lang Lang, সাইনোভ্যাক বায়োটেক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক Mr. Qichao Zhong এবং একই কোম্পানীর চীফ বিজনেস ডিরেক্টর Mrs. Betty Lee ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মুঃ আনোয়ার হোসেন হাওলাদারস্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমঅতিরিক্ত সচিব (প্রশাসনসাইদুর রহমানসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। 


এ ক্যটাগরির আরো খবর..