× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের

ডুমাইন ইউনিয়নে প্রতিবন্ধীব্যক্তিদের হুইল চেয়ার বিতরন অনুষ্ঠান

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
প্রতিবন্ধীব্যক্তিদের হুইল চেয়ার বিতরন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নিজে ২৫টি হুইল চেয়ার বিতরন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক।

পরে ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান মোল্যা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন এর সঞ্চালনায় ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শুক্রবার আওয়ামীলীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেব প্রসাদ রায়, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম),।

এ ছাড়া আরও বক্তব্য দেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভূইয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা গরীব মোহাম্মাদ, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আকমাল হোসেন মোল্যা, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দ্রনাথ বসু, সদস্য মোঃ আঃ রাজ্জাক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অরবিন্দু রায়, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বদরুল আলা, ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায় সমিতির সাধারন সম্পাদক এম. তোফায়েল আহম্মেদ, সোনাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ মেহেরাব হোসেন মাসুদ, সার্বজনীন মহাশ^শান এর পক্ষ থেকে সুভাষ বিশ^াস, যুবলীগ থেকে এ.এস.এম. সায়েম. ছাত্রলীগ থেকে সজীব, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ আতাউর রহমান মিয়া প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাধারানী ভৌমিক, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মোঃ জিল্লুর রহমান (জিবলু)সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ প্রমুখ। সবশেষে প্রধান অতিথি সবার বক্তব্য শুনে বলেন আমি কোন পদ চাই না গরীব ও অসহায় দুঃখী মানুষের সেবা করে যেতে চাই ।

পবিশেষে বলেন আমি বাড়ী এলে অবশ্যই ডুমাইন বাসীর সাথে দেখা করে যাবো ও ডুমাইন ইউনিয়নের অবহেলিত মুক্তিযোদ্ধাদের কথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাবো এই কথা বলে সবার নিকট দোয়া চেয়ে এবং সবার জীবনের মঙ্গল কামনা করে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরন অনুষ্ঠান শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..