× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ডিসেম্বরের মধ্যে দেশে আসবে ১০ কোটি করোনার টিকা

Dutta
হালনাগাদ: শনিবার, ৩ জুলাই, ২০২১

আগস্ট মাসে সেরামের টিকা দেশে আসতে শুরু করবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিভিন্ন উৎস থেকে ১০ কোটি করোনার টিকা দেশে আসবে। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ১২ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সিনোফার্মার ১০ লাখ টিকাও পৌঁছাবে রাতে। আমরা সেটাও গ্রহণ করব।

পরের দিন অর্থাৎ শনিবার (৩ জুলাই) মর্ডানার আরও ১৩ লাখ টিকা রাত সাড়ে ৮টায় দেশে পৌঁছাবে। এদিন ভোর ৫টায় সিনোফার্মার বাকি ১০ লাখ টিকা দেশে আসবে।

অর্থাৎ দু’দিনে মর্ডানা ও সিনোফার্মার এ দুই ধরনের টিকা দেশে এলে আমরা মোট ৪৫ লাখ টিকা পেয়ে যাব।

বিমানবন্দরে টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেকে।

 


এ ক্যটাগরির আরো খবর..