× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ডিস মালিকানা লিখে না দেয়ায় ব্যবসায়ীর ওপর হামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
ব্যবসায়ীর ওপর হামলা

বরিশালের গৌরনদীতে ডিশ লাইনের মালিকানা লিখে না দেয়ায় হামলায় চালিয়ে যুবদলের ৪ কর্মী-সমর্থককে আহত করার অভিযোগ উঠেছে বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান ফকির ও তার সমর্থকদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ডিশ মালিক ও যুবদল কর্মী ইব্রাহীম হাওলালাদাকে (৩৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাহজাহান বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজলের অনুসারী বলে এলাকাবাসী জানায় ।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডিশ মালিক ও যুবদল কর্মী ইব্রাহীম হাওলাদার অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত এলাকায় সাধারণ ভাবে ডিশ ব্যবসা করে আসছেন তিনি। গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে বিএনপি নেতা শাহ্জাহান ও বিএনপি কর্মী সরোয়ার চৌকিদার তার (ইব্রাহীম) ডিশ লাইন তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে শাহজাহান ও তার সহযোগিরা ইব্রাহীমকে স্থানীয় বিএনপি’র কার্যালয়ে ডেকে নিয়ে ডিশ ব্যবসা লিখে নেওয়ার জন্য জোরপূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর নিতে চেষ্টা করে। ষ্ট্যাম্পে স্বাক্ষর দিতে রাজি না হলে শাহজাহান ও সরোয়ারের নেতৃত্বে ৬/৭ জন হামলা চালিয়ে তাকে ও তার বন্ধু সুজন কাজীকে বেদম মারধর করে। এ সময় তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসলে হামলাকারীরা যুবদল কর্মী মামুন হাওলাদার, হান্নান ফকিরকে পিটিয়ে আহত করে।

বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো. শাহ্জাহান ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ডিশ লাইন দখলের অপবাদ দেয়ার বিষয়টি আমি ডেকে যুবলীগ সমর্থক ইব্রাহিম হাওলাদারকে জিজ্ঞাসা করি। এ সময় আমার সাথে বেয়াদবী করার কারলে জুনিয়ার ভাইদের তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..