× Banner
সর্বশেষ
সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী ডিএসসিসি ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের জরুরি উদ্যোগ -এলজিইডি প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালকিনিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে – শিক্ষামন্ত্রী ঠাকুরগাঁওয়ে কুরবানী ঈদ সামনে রেখে ব্যস্ত খামারিরা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ  ৬০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো; এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে-তথ্যমন্ত্রী

পিআইডি

ডিএসসিসি ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের জরুরি উদ্যোগ -এলজিইডি প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শামীমবাগ (৬৫ নম্বর ওয়ার্ড) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর কুতুবপুর ইউনিয়নের (৪ ও ৫ নম্বর ওয়ার্ড) শামীমবাগ-কুতুবপুর সীমান্ত এলাকায় জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে জরুরি উদ্যোগ নেয়া হয়েছে। বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

আজ বুধবার (১৩ মে ২০২৬) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে একটি জরুরি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সিদ্ধান্ত হয়, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল থেকে শহীদনগর চৌরাস্তা পর্যন্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রয়োজনীয় রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কাজ সঠিতকভাবে সম্পন্ন হলে ঘনবসতিপূর্ণ এ এলাকার দীর্ঘদিনের জনভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের গৃহীত প্রকল্পগুলো যেন মানুষের উপকারে আসে, তাদের উন্নতি সাধন করে, সেদিকে নজর রাখতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, রাস্তা খনন বা নির্মাণকাজে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। বৃষ্টির পানির সঠিক প্রবাহ বিবেচনা করে ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষাকালে পানি কোথাও জমে না থাকে।

প্রধানমন্ত্রীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব নগরায়নের দর্শন তুলে ধরে তিনি বলেন, তাড়াহুড়ো করে নয়, বরং সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার চায় প্রতিটি নাগরিক যেন আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারে।

উপস্থিত সবাইকে তাঁদের মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৯-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, ডিপিডিসি এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..