মাদারীপুরের নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামে পরকীয়ার জেরে লাকী রায় (৩৬) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। লাকী রায় দক্ষিণ চলবলের ৮নং ওয়ার্ডের সঞ্জয় রায়ের স্ত্রী ও একই ইউনিয়নের নবগ্রামের বাসিন্দা অনিল মন্ডলের মেয়ে।
গত বুধরবার রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবলে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দীর্ঘদিন ধরে পাশের এলাকার রামশীল ইউনিয়নের শৈলদহ গ্রামের ব্রোজেন অধিকারীর ছেলে বিজন অধিকারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো। পরকীয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী-স্ত্রী দুজনের মধ্যে কলহ চলে আসছিল। এরই মধ্যে পরকীয়া প্রেমিকের দেওয়া মোবাইল নিয়ে ঝগড়া হয়। এদিকে পরকীয়া প্রেমিক মোবাইলটি ভেঙ্গে দেয়। বুধবার রাতে রাগে ক্ষোভে ওই গৃহবধূ বিষপান করেন।
পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বুধবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সঞ্জয় রায়ের বড় বোন বলেন,দীর্ঘদিন ধরে বিজন অধিকারী আমার ভাইর বউয়ের সাথে এমন অনৈতিক সম্পর্ক করে আসছে। নিজেদের মান সম্মানের ভয়ে আমরা কাউকে বলি নাই। আমি বার বার এসে মিমাংসা করার পরও বিজন শোননি। এই সম্পর্কের জন্য গত চার মাস আগে বিজনের বউ ঝগড়া করে তার ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে গেছে আর বাড়িতে সেয়ানা বড় দুইটা মেয়ে রেখে গেছে। আমার ভাইর বউয়ের মৃত্যুর জন্য বিজন দায়ী।
নিহত গৃহবধূর ছোট ছেলে রহিত বলে, আমার বাবা বাড়ি থাকত না, বিজন আমাদের ঘরে প্রতিদিন আসত মা বলত তোর বাবার কাছে কিছু বলবি না তাহলে আমি মরে যাবো, আর আমাদের ভয় দেখাইতো তাই আমরা দুই ভাই কিছু বলতাম না। আমার মায়ের মৃত্যুর জন্য বিজন দায়ী আমরা বিজনের শাস্তি চাই।
নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, আমাকে ৮নং ওয়ার্ডের মেম্বার গোবিন্দ মোবাইল ফোনে কল দিয়ে গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা জানানোর পর আমি পুলিশকে খবর দিতে বলেছি।
এ বিষয়ে অভিযুক্ত পরকীয়া প্রেমিক বিজন অধিকারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং ঘটনার পর থেকেই বিজন অধিকারী পলাতক রয়েছেন বলে এলাকাবাসী জানায়।
এ বিষয়ে ডাসার থানার এসআই অখিল বলেন, ঘটনাটা কোটালিপাড়ার মধ্যে হয়েছে ওটাতো আমাদের এরিয়ার মধ্যে না, কোটালিপাড়া থানা দেখবে। যদি ওই প্রেক্ষিতে আমাদের কাছে কোনো অভিযোগ আসে বা দেয় তাহলে বিষয়টা দেখবো।
এ ক্যটাগরির আরো খবর..