মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(২৪ ডিসেম্বর ) বিকেল ৩ টায় উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-উপজেলা ভূমি কমিশনার মাহবুবা ইসলাম,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আনোয়ারুল হুদা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম,ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক দেলোয়ার হোসেন বাবলু, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাসুদ,উপজেলা কো -অডিনেটর নাসির উদ্দিন লিটন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- চেয়ারম্যানগণ,প্রধান শিক্ষকগণ ও উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলায় চুরি,ডাকাতি রোধ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়।এছাড়াও খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে উপজেলার ৭ টি চার্চে যাতে নির্বিঘ্নে বড়দিন উদযাপন করতে পারে তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়।আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্রর পরিস্থিতি ও গণভোট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশীয় মাছ রক্ষায় খালে অভয়াশ্রম তৈরি করে মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির কথা জানানো হয়।এছাড়াও দ্রত গতির মটর সাইকেল চালকদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়।
এ ক্যটাগরির আরো খবর..