× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার থেকে

ডাসারে কর্মস্থলে নেই প্রধান শিক্ষিকা ব্যাহত হচ্ছে পাঠদান

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
শিক্ষিকা ব্যাহত হচ্ছে পাঠদান

মাদারীপুরের ডাসারে ছুটি না নিয়ে মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, ডাসার উপজেলার ১৪৫নং পশ্চিম শশিকর ওয়াপদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তমা রায় প্রায় ছয় মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানাগেছে, গত মার্চ মাসের ২৩ তারিখ থেকে তিনি অনুপস্থিত রয়েছেন। এতে একদিকে বিদ্যালয়টি শিক্ষক সংকটে ভুগছে অন্যদিকে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
বিদ্যালয়টিতে মোট পাঁচজন শিক্ষকের পদ রয়েছে। প্রধান শিক্ষিকা অনুপস্থিত, সহকারী এক শিক্ষিকা চিকিৎসা জনিত কারণে ছুটিতে রয়েছেন। বর্তমানে বিদ্যালয়ে তিনজন শিক্ষক কর্মরত রয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা প্রায় শতাধিক।
ওই শিক্ষিকার এলাকায় খোঁজ-খবর নিলে তাঁকে ও তাঁর পরিবারের কোনো সন্ধান পাওয়া যায় নি। তবে এলাকাবাসী বলছে তিনি ও তাঁর পরিবার সবাই বসবাসের জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাড়িজমিয়েছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় সরকার বলেন, গত ২৩মার্চ চিকিৎসার কথা বলে চলে যাওয়ার পর থেকে আমাদের প্রধান শিক্ষক আর স্কুলে আসেন নি, তিনি কোনো ছুটির দরখাস্তও করেন নি,আমরা তাঁর সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছি কিন্তু তাঁর কোনো খোঁজ পাইনি ,তাঁকে অনেক বার ফোন করাও হয়েছে কিন্তু তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।তিনিও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না।
এ বিষয়ে ইতিমধ্যে আমরা শিক্ষা অফিসকে জানিয়েছি তাঁরা আমাদেরকে চিঠি পাঠিয়েছেন।
তিনি আরো বলেন,এমনিভাবে আমাদের প্রধান শিক্ষকের নিরুদ্দেশ হওয়াটা আমরা কোনো ভাবেই মেনে নিতে পারছি না। আমাদের বিদ্যালয় শিক্ষক সংকটে ভুগছে।বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীর পাঠদান ও অফিসিয়াল কার্যক্রম আমরা যথাযথ ভাবে পালন করতে পারছি না।এ বিষয়ে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
সহকারী থানা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন,আমরা বিদ্যালয়টিতে বেশ কয়েকবার পরিদর্শন করেছি এবং এ পর্যন্ত তিনটি শোকজ পাঠিয়েছি।এখন আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।যাহা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হবে।
এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন বলেন,প্রধান শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।


এ ক্যটাগরির আরো খবর..