× Banner
সর্বশেষ
জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

ডাব পাড়ার অপরাধে যুবককে বৈদ্যুতি খুঁটিতে বেঁধে নির্যাতন

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে গাছ থেকে ডাব পাড়ার অপরাধে ফিরোজ হোসেন (২৪) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,সোমবার সকাল ১১টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দেওয়ান মো.মাসুদুর রহমানের গাছ থেকে ডাব চুরি করতে মো.ফিরোজ হোসেন (২৪) নামে এক যুবক গাছে ওঠে। মাসুদুর রহমান ওই যুবককে ৫/৬টি ডাবসহ হাতে নাতে আটক করে।

পরবর্তীতে ধামইরহাট-নওগাঁর সড়কের ডাচ বাংলা এটিএম বুথের সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে বুকে আমি ডাব চোর প্লাকার্ড লাগিয়ে তাকে দাঁড়িয়ে রাখা হয়। এ সময় তাকে দেখার জন্য এলাকার মানুষ ভিড় জমায়। এব্যাপারে দেওয়ান মাসুদুর রহমান মাসুদ বলেন, চুরি করে ডাব পাড়তে দেখে সে ফিরোজকে ধরার চেষ্টা করে। কিন্তু ফিরোজ ধরা না দিয়ে তাকে কাঁদা মাটিতে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে বেঁেধ লজ্জা দেওয়ার জন্য এ ব্যবস্থা নেয়া হয়।

আগামীতে সে যেন আর এ ধরণের কাজ না করে। ফিরোজ হোসেন ধামইরহাট পৌরসভার অন্তর্গত দক্ষিণ চকযদু (মাহালীপাড়া) গ্রামের মো.তোফাজ্জল হোসেনের ছেলে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন,বিষয়টি শোনার সাথে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগে ওই যুবক কে ছেঁড়ে দেয়া হয়। আইন নিজের হাতে নেয়ার অধিকার কারো নেই। কেউ অপরাধ করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোর্পদ করতে হবে। এবিষয়ে মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..