× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

ডাকসু ভিপি নুরের ওপর হামলাকারীরা এ সময়ের রাজাকার: ইমরান এইচ সরকার

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের এ সময়ের রাজাকার বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। রবিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে ইমরান এইচ সরকার লেখেন, ‘ডাকসু ভিপি নুর ও সাধারণ শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছাত্রদের ওপর নারকীয় সন্ত্রাসী হামলাকারীদের চিনে রাখুন। হামলাকারী সন্ত্রাসীদের ব্যানার যাই হোক না কেন এরাই এই সময়ের রাজাকার, আল বদর, আল-শামস। প্রসঙ্গত, রবিবার দুপুর পৌনে ১ টার দিকে ‘ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েছেন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..