× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ডাকসু নির্বাচনে অংশ নেবে ছাত্রদল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের অংশ নেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠক করেন। বৈঠকে ডাকসু নির্বাচনের ব্যাপারে তারা ইতিবাচক সিদ্ধান্ত নেন।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত ছিলেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের একটি সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, ডাকসু নির্বাচনের প্রস্তুতির জন্য বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া বৈঠক চলে রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘বলার মতো কিছু নাই।’

অন্যদিকে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কোনও সিদ্ধান্ত থাকলে দলের মহাসচিব জানাতেন।’


এ ক্যটাগরির আরো খবর..