× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ডব্লিউসিআইটি ২০১৯ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করলো বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জীবনমানের উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রধামন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে  বাংলাদেশের আইসিটি খাত গত ১০ বছরে দেশে তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদন, বিপনন এবং আইসিটিতে কর্মসংস্থান সৃষ্টিতে অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বের অন্যান্য অনেক দেশের চেয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত সফলভাবে এগিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অর্জন করেছে উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯। পাঁচটি বিভাগের মধ্যে সবচেয়ে গৌরবজ্জ্বল সম্মাননা চেয়ারম্যান অ্যাওয়ার্ডস পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

গতকাল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভ্যানের কারেন ডেমিরচান কমপ্লেক্সে তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি’র (ডব্লিউসিআিইটি) ২১তম আয়োজনের অ্যাওয়ার্ড নাইটে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এই অ্যাওয়ার্ড অর্জন করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,এর নিকট এ ওয়ার্ডটি হস্তান্তর করেন উইটসার চেয়ারম্যান ইভোনচু। এসময় হাই-টেক পার্ক কতৃপক্ষের (বিএইচটিপিএ) ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে থাকে। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি খাতের বিশ্ব সংগঠন উইটসা এর গর্বিত সদস্য। বিসিএস বাংলাদেশ থেকে এ সম্মাননার জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নাম প্রস্তাব করে।

চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন সম্পর্কে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি বলেন, এই অর্জন তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রযাত্রার স্বীকৃতি দেয়। জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের পদধ্বনি সারা পৃথিবীকে আলোড়িত করেছে। হাই-টেক পার্কের মাধ্যমে আমরা বিদেশি বিনিয়োগের পথকে সহজ করেছি। দেশে কর্মসংস্থানের সৃষ্টি, আইটি বিশেষজ্ঞ তৈরিসহ শ্রমশক্তির পাশাপাশি মেধা শক্তিতে পৃথিবীর বুকে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশের গ্রামেগঞ্জে পৌঁছে গেছে ইন্টারনেট। ইন্টারনেট অব থিংকস, কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই), রোবট নির্মাণে দেশের তরুণরা অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য, ৬ অক্টোবর শুরু হওয়া উইটসার ২১তম সম্মেলন ডব্লিউসিআইটিতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি এর নেতৃত্বে বিসিএস এর সহযোগিতায় ৩৭ সদস্যের একটি দল অংশগ্রহণ করেছে। জাতীয় সংসদের সদস্য অপরাজিতা হক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বিসিএস সহসভাপতি ইউসুফ আলী শামীম, পরিচালক ইঞ্জিনিয়ার সুব্রত সরকারসহ সরকারি বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ এই দলের সদস্য হিসেবে ডব্লিউসি আইটিতে অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..