× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবকলীগ নেতা খুনের দায়ে ২ জনের বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁও সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খুনের ঘটনায় ২ জনের নামসহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় নিহতের বড় ভাই আবু আলী বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
আসামীরা হলেন, সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব দত্ত (৩৫) ও পৌর যুবলীগ ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শান্ত (৩৬)। এছাড়া অজ্ঞাত আরো ৪জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আবু আলী জানান, যুবলীগ নেতা সজিব দত্ত ও শান্ত আমার ভাই আব্দুল মান্নানের খুনের সঙ্গে সরাসরি জড়িত। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান হত্যা মামলা থানায় জমা হয়েছে নিশ্চিত করে বলেন, পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এর আগে জড়িত সন্দেহে দুইজন আটক রয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দত্তের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের টেন্ডার ও টোল আদায় নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। কয়েকদিন আগে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় মান্নানকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সজীব দত্ত।
এ ঘটনার জের ধরে সজীব দত্ত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আব্দুল মান্নানকে শহরের মুন্সিরহাট এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র গিয়ে আঘাত করে হত্যা করে।


এ ক্যটাগরির আরো খবর..