ঠাকুরগাঁওয়ে লেখালেখি বিষয়ক কর্মশালা

আব্দুল আবুয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৬টি বিদ্যালয়ের  শিক্ষার্থীদের নিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ওআরসি ভবনে লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পিকেএসএফ’র কর্মসূচি’র আওতায় ইএসডিও’র আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু,  সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রীতি গাঙ্গুলী, ইএসডিও সিনিয়র কো-অডিনেটর শাহ আমিনুল হক।

৬ টি বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের লেখালেখি বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন দৈনিক প্রথম আলো’র সাংবাদিক মজিবর রহমান খান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক তানভীর হাসান তানু, বিডি নিউজের শিশু সাংবাদিক রহিম শুভ।

এ সময় শিক্ষার্থীদের লেখালেখি সৃজনশীল বিষয়, সংবাদ, গল্প ও প্রতিবেদন লেখার বিষয়ে ধারনা প্রদান করেন প্রশিক্ষকরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।