ঝিনাইদহ প্রতিনিধি॥ ২২ মে’২০১৭: ঝিনাইদহের ৬ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ২ কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোবরার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৬ জন, শৈলকুপা উপজেলা থেকে ৮ জন, মহেশপুর উপজেলা থেকে ৮ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ২ জন, হরিণাকুন্ডু উপজেলা থেকে ৩ জন ও কোটচাঁদপুর উপেেজলা থেকে ২ জামায়াত কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।