× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’ এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন কিনিক পরিচলনার দায়ে মালিকের কারাদন্ডাদেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন কিনিক

পৌর শহরের সরকারপাড়ায় নাম ও লাইসেন্স বিহীন কিনিক পরিচলনা করার অপরাধে কিনিকের বাসার মালিক কামরুজ্জামান (৫২) কে ৫ হাজার টাকা জরিমানা ও কিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২) কে ৪ মাসের জেল প্রদান করা হয়। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন। একইসাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
জানা যায়, শহরের সরকারপাড়া একটি ছাত্র ম্যাস ছিল। সেই ম্যাস থাকা ছাত্রদের বের করে দিয়ে ম্যাস ভেঙে বাসার মালিক কোন প্রকার খোঁজখবর না নিয়েই নাম বিহীন ও লাইসেন্স বিহীন কিনিক হিসেবে বাসা ভাড়া দেন। নাম ও লাইসেন্স বিহীন কিনিক পরিচলনা, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি কিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারায় অপরাধ করায় কিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২) কে ১৩ ধারায় ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও বাড়ির মালিককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বাসার মালিক কামরুজ্জামান শহরের সরকার পাড়ার জমির উদ্দীনের ছেলে ও  কিনিক মালিক মাহবুবুর রহমান সুমন সদর উপজেলার কহরপাড়া গ্রামের হাসিম উদ্দীনের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..