× Banner
সর্বশেষ
আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার টাকা ছিনতাই

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলীকে (২৯) ছুরিকাঘাত করে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের গোবিন্দনগর এলাকার পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ আলী (২৯) শহরের টিকাপাড়া এলাকার মৃত শাহাবুদ্দিন সাকুর ছেলে । সে একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটো রিক্সা ব্যবসায়ী মোহাম্মদ আলী ব্যবসার দুই লক্ষ টাকা নিয়ে রোড ইসলামনগর থেকে মোটর সাইকেলে করে শহরের দিকে আসছিল। এসময় তিনি গোবিন্দনগর এলাকার পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে পৌঁছলে মাজেদুর রহমান সহ কিছু দুর্বৃত্ত তাঁর পথরোধ করে এবং ছুরিকাঘাত করে দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে জানান ব্যবসায়ী মোহাম্মদ আলী।

পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছেও বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..