× Banner
সর্বশেষ
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ – কৃষিমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ-বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব – শিক্ষামন্ত্রী পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো

ঠাকুরগাঁও প্রতিনিধি(আব্দুল আউয়াল)

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধনী উদ্যাপন

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধনী

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী উদ্যাপন করা হয়। “পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপুরন” এই শ্লোগানে গতকাল শনিবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী।
এছাড়াও আনন্দ র‌্যালিতে অংশ নেন জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, এ্যাড. মোস্তাক আলম টুলু,
সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম,
সাধারণ সম্পাদক হিমুন সরকরসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের সদস্য ও বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। সন্ধায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় বিভিন্ন শিল্পীরা অংশগ্রহন করেন। রাতে সেখানেই আতশবাজির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..