× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বালু ভর্তি ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু !

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০২২
ঠাকুরগাঁওয়ে বালু ভর্তি ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু !

ঠাকুরগাঁওয়ে বড়ভাইকে কলেজে পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের চাপায় নিরব চন্দ্র রায় (১৪) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকালে ঘটনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নিরব চন্দ্র রায় ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাও বাসিয়াদেবী মন্দির পাড়া গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিরব চন্দ্র রায় শনিবার সকাল ৯ টায় তার বড়ভাই সৌরভ চন্দ্র রায়কে শহরে একটি কলেজে পৌছে দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বরুনাগাঁও রকেটের ভাটার কাছে পৌছলে একটি বালু বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়, এতে সে ট্রাক্টরের নীচে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সদর থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরের চালক ট্রাক্টর ফেলে পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..