ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ নাজির হোসেন ( ৪৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশেরর একটি চৌকস দল।
শনিবার (১১ নভেম্বার) মধ্যে রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী  উপজেলার  রতন দিঘী(বড় পলাশবাড়ি) গ্রাম থেকে মাদক ব্যবসায়ী নাজির রহমা কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গী  উপজেলার রতন দিঘি এলাকার মৃতঃনজীব হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নাজির হোসেন (৪৫) কে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
মাদক ব্যবসায়ী নাজির হোসেন (৪৫) এর নামে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী  থানায় মামলা দায়ের করা হয়। পরে ঠাকুরগাও থানায় জেল হাজতে পেরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।