× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঠাকুরগাঁওয়ে পূজা মন্ডপে শ্লীলতাহানির অভিযোগে চার যুবকের কারাদণ্ড

admin
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে পূজা মন্ডপে শ্লীলতাহানির অভিযোগে চার যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে ওই চার যুবককে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার এ কারাদণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন: আউয়ালিয়াপুর ইউনিয়নের শাসলা পিয়ালা গ্রামের শ্রী বিমল (২০), একই গ্রামের রমজান (২৮), আলম হোসেন (২৭) ও খামেদুল ইসলাম (২২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার বলেন, ভ্রাম্যমান আদালতের আটককৃত চার যুবক তাদের দোষ স্বীকার করলে বিমল, রমজান, আলমকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও খাদেমুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর বানিয়াপাড়া মন্ডপে তিন যুবক কিশোরীদের শ্লীলতাহানির চেষ্টা করে। এ অভিযোগে ওই তিন যুবককে আটক করা হয়। একই অভিযোগে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইল পুজা মন্ডপ থেকে আরেক যুবককে আটক করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..