× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পিস স্কুল ছুটি

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: গত মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় সারাদেশে অনুমোদনহীন পিজ স্কুলগুলো বন্ধ ঘোষনা করা হলেও ঠাকুরগাঁওয়ের পিস স্কুল কর্তৃপক্ষ নোটিশ বোর্ডের মাধ্যমে বলছেন সাময়ীক ছুটি। এ অবস্থায় অভিভাবকরা পরেছেন বিপাকে।

ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠা করা হয় অনুমোদনহীন পিজ স্কুলটি। অভিভাবকরা না বুঝেই ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের ভর্তি করান।

গতকাল বুধবার হঠাৎ করে স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পরেছেন তারা। বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে তাদের মনে। আবার কেউ কেউ মনে করছেন জেলা জামায়াতের অফিসের পাশে স্কুলটি হওয়ায় এর কারণ হতে পারে। আর স্কুল কর্তৃপক্ষ স্কুলের নাম সরিয়ে ফেলেছে মুল ফোটক থেকে । অভিভাবকদের ভুল বুঝাতে প্রতিষ্ঠানের মুল ফোটকে আগামী ১১ তারিখ পর্যন্ত ছুটির ঘোষনা হিসেবে নোটিশ ঝুলিয়ে দিয়েছে।

আবার স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকদের বোঝানো হচ্ছে কিছুদিন পর থেকে একই স্কুল অন্য নামে পরিচালিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের  এমন নির্দেশের পর স্কুলের আশপাশে পুলিশকে টহল দিতে দেখা গেছে।

এ বিষয়ে সদর থানার এসআই মোঃ রাশেদুল আলম চৌধুরী স্কুল পরিদর্শনে এসে জানান, প্রতিষ্ঠানে কর্র্তৃপক্ষে কোন ব্যাক্তিকে পাওয়া যায়নি। আমরা নজরদারি করছি উর্ধতন কর্তৃপক্ষের নিদের্শে।


এ ক্যটাগরির আরো খবর..